নতুন ‘রিঅ্যাকশন’ ফিচারের খবর নিশ্চিত করেছেন
খোদ মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। স্পেইন ও আয়ারল্যান্ডসহ বেশ
কয়েকটি দেশে ফিচারটির পরীক্ষামূলক প্রয়োগ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।
মূলত ‘খুব সহজ’ কিছুতে একটু ‘জটিলতা’ আনার
লক্ষ্যেই ফিচারটি যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ। যে কোনো পোস্টে
‘লাইক’-এর পাশাপাশি, ‘হাহা’, ‘ওয়াও’, ‘স্যাড’ এবং ‘অ্যাংগ্রি’ ইমোটিকন দিয়ে তাদের
প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
ফেইসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ১শ’
কোটিরও বেশি বলে জানিয়েছে বিবিসি। এমন পরিস্থিতিতে কেবল ‘লাইক’ বাটনটি ব্যবহার করে
কারও পোস্টে নিজের প্রতিক্রিয়া জানানোর ক্ষেক্রটি খানিকটা হলেও সীমাবদ্ধ ছিল মনে
করেন অনেকেই।
এক্ষেত্রে ‘রিঅ্যাকশনস’ ফিচারটি ব্যবহারকারীদের
নিজের প্রতিক্রিয়া জানানোর জন্য আরও নতুন ও সহজ উপায় দেবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে নতুন ফিচারটি ব্যবহারকারীদের কতটা
পছন্দ হবে সে ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও বিজ্ঞাপন দাতারা এর পক্ষে থাকবেন তা
নিশ্চিত বলে জানিয়েছে বিবিসি। এর মাধ্যমে বিজ্ঞাপন দাতারা ক্রেতা বা ভোক্তাদের
পছন্দ-অপছন্দ নিয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।