৬ ফেব্রুয়ারি, ২০১৬

মহাকাশচারী এডগান মিচেল মারা গেলেন

চাঁদের মাটিতে হেঁটে আসা মার্কিন মহাকাশচারী এডগান মিচেল মারা গেলেন। বয়স হয়েছিল ৮৫। তাঁর পরিবার ও নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি অ‍্যাপলো ১৪–র অভিযানের ৪৫ বছর পূর্তির দিনঠিক তার আগেই সেই চন্দ্রযানের অন‍্যতম সদস‍্য চলে গেলেন। নৌ বাহিনীর যুদ্ধ বিমান চালক হিসেবে জীবন শুরু করা এডগার ১৯৬৬ সালে নাসার সঙ্গে যুক্ত হন। পাঁচবছরের মাথায় জীবনের একমাত্র মহাকাশ যাত্রার অংশ হয়েছিলেন তিনি। যে ১২ জন আজ পর্যন্ত চাঁদে পা রেখেছেন, সেই তালিকায় এডগার ছিলেন ষষ্ঠ স্থানে।