২৯ অক্টোবর, ২০১০

প্রস্তুত ফুলবাড়ী লংমার্চ দিনাজপুরে

 

ফুলবাড়ী অভিমুখী লংমার্চ শুক্রবার দিনাজপুরে পৌঁছেছে। রাজধানীর মুক্তাঙ্গন থেকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ রোববার শুরু হয় । টাঙ্গাইল, গাজীপুর,  সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুর হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংমার্চ দিনাজপুর পৌঁছায়। জেলার ফুলবাড়ীতে আগামীকাল শনিবার দুপুর ২টায় উপজেলা সদরের উর্বশী সিনেমা হলের সামনে সমাবেশ হবে ।
লংমার্চের শেষ দিন আগামীকাল ৩০ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়িতে।