২৯ অক্টোবর, ২০১০

কু ড়ি য়ে পা ও য়া আ ত্মা র কা ন্না


         সি রা জু জ্জা মা ন

যেখানে সেখানে পড়ে থাকা আত্মার কান্না
কুড়িয়ে এনে সাজিয়ে রেখেছি
দিনলিপির প্রতিটি উহ্য পাতায়।

রাতের চোরাগলিতে কখনও কখনও ছেড়ে দিই ওদের
বিলাসী বেস-ভূষার ডানা কাটা ব্লাউজের নিচে,
নিমিষেই তরতাজা তারা
দুর্নীতিবাজের বউয়ের বাদামি দুধ খেয়ে।

এতসব হাহাকারেও হাইড্রোলিক হর্ণ বাজিয়ে
ছুটে চলে দাপুটে মানুষ
টায়ারে পিষ্ট গোবেচারা সতেজ গোলাপ।

দাপট আর ক্ষমতার সংমিশ্রনের মানুষগুলো
এখনও অমানুষ, রক্তচোষা বাদুড়।

এখানকার সেখানকার সবকিছু খায় চেটেপুটে
ছড়িয়ে দেয় আত্মার কান্না,
কেউ কেউ কুড়িয়ে নেয় সেসব
প্রতিবাদের প্রেসনোট বানাবে বলে
তবে ঝালমুড়িওয়ালা সবসময় উৎ পেতে থাকে।


লেখক
সাংবাদিক
বাংলাদেশ প্রতিদিন