
ভোলার বোরহানউদ্দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় ৩ সাংবাদিককে মারধর করেছে যুবলীগ ক্যাডাররা। প্রহৃতরা হলেন- আফজাল হোসেন (এনটিভি), নেয়ামত উল্লাহ (প্রথম আলো) ও শামশুদ্দীন রকেট (খবর পত্র)। সাংবাদিকদের মারধর করে তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বোরহাউদ্দিনে একই স্থানে যুবলীগ ও বিএনপি সভা আহ্ববান করলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ঘটনাস্থলে গিয়ে খবর সংগ্রহের সময় যুবলীগের একটি গ্রুপ সাংবাদিকদের মারধর করে। এনিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।