ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্রলীগকর্মীরা রাজধানীর রমনা কালী মন্দিরের দুটি মূর্তি ভাংচুর করেছে । এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন- অনিমেষ, গোবিন্দ ও প্রকাশ। মন্দিরের ফটকে দোকানের মালিকানা নিয়ে সংঘাতের জেড়ে এ ভাংচুর চালানো হয়েছে বলে প্রাথমিক সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ৪০-৫০ জনের একটি দল চাপাতি, রড, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প নিয়ে মন্দির এলাকার দোকান ভাংচুর শুরু করে। মন্দিরের তত্ত্বাবধায়ক শ্যামল কুমার বলেন, এ সময় তারা মন্দিরে রামপ্রসাদ ও সারদা দেবীর মূর্তি ভাংচুর করে সাথে ব্রাহ্মণের কক্ষেও ভাংচুর চালায়। ছাত্রলীগ নেতা পঙ্কজ অভিযোগ করেন, পূজা উদযাপন কমিটি নিয়ে বিরোধের জের ধরে উৎপল গ্র"পের কর্মীরা মূর্তি ভাংচুর করেছে। তিনি ফটকের কাছে দু'টি দোকানের মালিকানার বিষয়টি স্বীকার করেন।
তবে ছাত্রলীগ নেতা উৎপল সাহা মূর্তি ভাঙার অভিযোগ অস্বীকার করে বলেন, "পঙ্কজের গ্র"প মূর্তি ভাংচুর করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।"
