সিরাজুজ্জামান
তুমি নগ্ন হয়ে অপরের হাত ছুঁয়েছ বহুবার
অথচ খালি পায়ে শিশিরে হাঁটনি কখনও।
স্তনের ভাজে রেখেছ স্বামীর দাপটের টাকা
কখনও দেখনি গোলাপ ফোটার লগ্ন।
দিন শেষে তুমি শুধু প্রাপ্তির হিসাব কষো
দেখেও দেখনা ভাত রুটিবিহীন মানুষের মুখ।
তুমি কি কখনও হতে পারবে?
তুষার রাতে ওম ঝরা জোছনার পাহাড়
অথবা শীত শেষে ফাগুনের স্বপ্নপাতা?
আমার প্রিয়া কিন্তু পারে। সবই পারে।
সিরাজুজ্জামানঃ সাংবাদিক ও সাহিত্যিক