৪ নভেম্বর, ২০১০

শ্লোগান ও বেচে থাকা


   ফয়সাল মাহমুদ পল্লব


আমার মৃত্যু ছড়িয়ে ছিটিয়ে আছে
    সব জায়গায়
তবুও আমি হাঁটি, চলি, কথা বলি
    প্রেম করি, ভাব ধরি।

তবুও মন আমার সুউচ্চু ভবনে করতে চাও বাস-
    বসবাস।
হিসেব নিকেশের খাতা খুলে
    বসে থাকি।

নিঃসঙ্গ খেলে যায়, মন আমার
    রংয়ের ফুটবল।
তবুও আতরের সুগন্ধে মাতোয়ারা
    মন আমার।

সততা, ব্যর্থতা, শুভ অশুভ
    চাওয়া-পাওয়া।
তবুও প্রজেক্টর জুড়ে রক্তের গল্প
চোখে পরছে বারবার।

মন যাচ্ছো কোথায়? কোথায়-
    থেকে থেকে বিশ্বব্রহ্মান্ড ফিরে
চলে যাওয়া তবুও নাকি স্বর্গ-নরক
    সামনে পিছনে থাকে।

তবুও আমার মৃত্যু ছড়িয়ে ছিটিয়ে থাকে
    সব জায়গায়.........।