১১ নভেম্বর, ২০১০

ক্ষন গননা শুরু: ছিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী

 বিশ্বকাপ ক্ষণ গণনা অনুষ্ঠানে অংশ নিতে ১০ ঘণ্টার জন্য বাংলাদেশে উড়ে এসেছিলেন প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলী । আর ৯৯ দিন পর শুরু ক্রিকেটের মহাআসর। বাঙালীর উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। বুধবার রাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয়ে গেল বিশ্বকাপ ২০১১-র দিন গণনার আনুষ্ঠানিকতা। বাঙালীর বিশ্বকাপ আনন্দ-উল্লাসের সঙ্গে একাত্ম হলেন সেরা বাঙালী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।  বিকেল তিনটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মহারাজ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে চলে যান সোজা হোটেল সোনারগাঁওয়ে। তার পর গুলশানে এক সুহৃদ-শুভানুধ্যায়ীর বাসায় রাতের খাবার খেয়ে অংশ নেন দিন গণনা অনুষ্ঠানে। মাঝরাত দুইটায় আবার উড়ে যান নিজ শহর কলকতার উদ্দেশে। বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি ভালবাসা বরাবরই প্রবল তার। বিশ্বকাপের কাউন্টডাউন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তা আরও একবার প্রমাণ করলেন মহারাজ। বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে তার উৎসাহ কিছু কম নয়। যথেষ্ট। টাইগারদের নজরকাড়া পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন। তার দৃঢ়বিশ্বাস নিজ মাটিতে চেনাজানা পরিবেশে টাইগাররা ভাল করবে। বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনার কথা জানাতে গিয়ে মহারাজ বলেই ফেলেন, নিউজিল্যান্ডকে পর পর চার ম্যাচে হারিয়েই টাইগাররা দেখিয়ে দিয়েছে দেশের মাটিতে চেনা-জানা পরিবেশ-পরিস্থিতিতে আমরা কতটা দুর্দানত্ম? জেমি সিডন্স ভালই কাজ করছেন। বিশ্বকাপের আগে কিংবা পরে যখনই বলা হোক, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গী হতে আপত্তি নেই। তার কথা, আমি উৎসাহী। যে কোন প্রয়োজনে আমাকে ডাকলেই চলে আসব। (সূত্র: ইন্টারনেট)