১০ নভেম্বর, ২০১০

বাঘের সংখ্যা লোপ পেতে যাচ্ছে

গত এক দশকে চোরাকারবারীদের হাতে ১ হাজারেরও বেশি বাঘের মৃত্যু হয়েছে। প্রতিবছর গড়ে ১০৪ থেকে ১১৯ টি বাঘ হত্যা করা হচ্ছে।
ব্রিটিশভিত্তিক প্রতিষ্ঠান ট্র্যাফিক ইন্টারন্যাশনালের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
ট্রাফিক ইন্টারন্যাশনাল বলেছে, চীন, নেপাল ও ইন্দোনেশিয়ায় বাঘের দেহের বিভিন্ন অংশের হাড় যে পরিমাণ উদ্ধার হয়েছে ভারতে উদ্ধার হয়েছে তার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি জানিয়েছে, এশিয়ার বাঘের সংখ্যা লোপ পেতে যাচ্ছে। বর্তমানে এ সংখ্যা ৩ হাজার ৫শ'র কিছু বেশি হবে। উদ্ধার হওয়া প্রায় ৪৮১টি হাড় ও চামড়া বিশ্লেষণ করে দেখা গেছে ২০০০ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত কমপক্ষে ১০৬৯ থেকে ১২২০টি বাঘ হত্যা করা হয়েছে। এ হিসাব অনুযায়ী প্রতিবছর গড়ে ১০৪ থেকে ১১৯ টি বাঘ হত্যা করা হচ্ছে। (সূত্র: ইন্টারনেট)
সংস্থাটি তার জরিপ প্রতিবেদনে বলেছে, এই হিসাব সম্পূর্ণ বাঘ ও বাঘের হাড়-চামড়া চোরাকারবারের ছোট একটি পরিসংখ্যান মাত্র।