১১ নভেম্বর, ২০১০

সাংবাদিকের আত্মহত্যা

যায়যায়দিনের সাংবাদিক অমল জোহা খান তিতাস (৩৬) মিরপুরস্থ নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আজ (বৃহস্পতিবার) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার অমল জোহা খান তিতাস মিরপুরের ২নং রোডের বাড়ির শয়ন কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে, কিন্তু সকাল ৯টায়ও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে   পাশের ঘর থেকে স্ত্রী নিগার সুলতানা জানালা দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। (সুত্র: ইন্টারনেট)