২ নভেম্বর, ২০১০

বিশিষ্ট সঙ্গীত শিল্পী কলিম শরাফী'র পরলোক গমন

         বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফী  শেষ নি:শ্বাস ত্যাগ করে পরলোকে গমন করেছেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।  মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এ শ্রদ্ধাভাজন ব্যক্তিকে এক নজর দেখতে তার বাসায় ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শিল্পী কলিম শরাফী ১৯২৪ সালের ৮ মে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাডিহি গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহন করেন।  এক সময় তিনি গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের দায়ে ১৯৪২ সালের আগস্টে গ্রেপ্তার হন। অন্যসব আন্দোলনকারীদের মধ্যে শিউড়ী জেলে তখন শরাফীই ছিলেন একমাত্র মুসলমান রাজবন্দী। তিনি স্বাধীনতা পদক ও একুশে পদক লাভ করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।