৭ নভেম্বর, ২০১০

ফেসবুকে যোগ দিয়েছে বৃটিশ রাজপরিবারের সদস্যরা

সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকে যোগ দিয়েছে বৃটিশ রাজপরিবারের সদস্যরা।  এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে ব্যপক আগ্রহ। ফেসবুকে যোগ দেয়া বৃটিশ রাজ পরিবারের অভিজাতদের মধ্যে রয়েছেন স্বয়ং রানী এলিজাবেথ, ভবিষ্যৎ রাজা প্রিন্স চার্লস ও তার দুই ছেলে প্রিন্স উইলিয়ামস ও হ্যারী। এছাড়া রাজপরিবারের ঘনিষ্ঠ আরো কয়েকজনও ফেসবুকে তাদের একাউন্ট খুলেছেন। এ ব্যাপারে ব্যার্কিংহাম প্যালেস জানায়, রাজ পরিবারের খোলা একাউন্টটি কারো ব্যক্তিগত নাম দিয়ে নয় বরং সমন্বিত। এ একাউন্ট থেকে রাজপরিবারের বিভিন্ন ইতিহাস ও দুর্লভ ছবি দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে তারা প্রচুর বন্ধু হবার আবেদন পেয়েছেন। তাহলে আজই পাঠিয়ে দিন আপনার বন্ধু হবার আবেদনটিও। (সূত্র: ইন্টারনেট)