২২ ডিসেম্বর, ২০১০
এন্ড্রুকিশোরের প্রাইভেটকার নিয়ে চালক উধাও
প্রাইভেটকার ও প্রায় সাড়ে ছয় লাখ টাকা নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রুকিশোরের গাড়ি চালক রাশেদুল হাসান পালিয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানায় এজাহার দায়ের করা হয়েছে, এজাহারে শিল্পী উল্লেখ করেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে তিনি তার প্রাইভেটকার যোগে ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৮ নম্বর প্লটে তার এক বন্ধুর অফিসে যান। এ সময় তার ব্যাগটি প্রাইভেটকারের ভেতরে রেখে যান। আধা ঘন্টা পর তিনি এসে দেখেন প্রাইভেটকার নেই। এরপর তিনি তার চালক রাশেদুল হাসানের মোবাইল নম্বরে কল করেও তার কোন সাড়া পাননি। ওই ব্যাগে নগদ তিন লাখ ৪২ হাজার ৩’শ টাকা ও তিন লাখ সাত হাজার ৭৪৪ টাকার একটি পে-অর্ডার ছিল বলে তিনি এজাহারে উল্লেখ করেন। (সূত্র: অনলাইন)
