 |
| আফগানিস্তানে নিহত আফজাল হোসেন, ছবি: রুমি |
আফগানিস্তানের সামাগান প্রদেশে অপহরণকারীদের গুলিতে গত ১৭ ডিসেম্বর নিহত হন আলতাফ হোসেন (৩২)। তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার খানপুরা গ্রামে। ৬ বছর আগে কাজের সন্ধানে আলতাফ হোসেন আফগানিস্তানে যান, এবং সেখানে একটি কোম্পানিতে প্লান্ট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রাপ্ত খবরে জানা যায় ১৭ ডিসেম্বর শুক্রবার রাত্রে আলতাফ হোসেন সহ আরো ৭ জনকে অপহরণ করে আফগান জঙ্গীরা। অপহরণের সময় পালানোর চেষ্টা করলে তারা আলতাফ হোসেনকে গুলি করে হত্যা করে। অন্য অপহৃতদের উদ্ধারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে মন্ত্রনালয়ের এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে। ( কিংবদন্তী ডেস্ক)