বরিশালের রহমতপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট এবং কো-পাইলট নিহত হন। নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার আশরাফ আলী ও পাইলট মাহমুদ। সোমবার দুপুর ২টা ১০মিনিটে বিমানটি বিকট শব্দে আকাশে বিস্ফোরিত হয়ে মাটিতে আছড়ে পরে। পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। (সূত্র: অনলাইন)