ফেসবুকে ব্যক্তিগত তথ্য বিনিময়ে সচেতন হোন। ফেসবুকের কারণে বিশ্বে অপরাধ প্রবণতা কয়েকগুন বেড়ে গেছে এমন তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
সংবাদমাধ্যম ডেইলি মেইল সূত্র জানিয়েছে, মূলত ফেসবুকে নিজের তাৎক্ষণিক স্ট্যাটাস আপডেট, নিজের ও স্বজনদের ছবি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনাসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য বিনিময়ের কারণেই এ অপরাধ প্রবণতা বেড়েছে। এমনকি ফেসবুক ব্যবহারকারীরা কখন নিজের ঘরে থাকে আর কখন থাকেন না তাও সবার সঙ্গে বিনিময় করা যায়। ফলে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কাছে এ তথ্য বেশ সহায়ক হয়। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ফেসবুক ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য দিতে অসচেতন হলেও অপরাধীরা কিন্তু তথ্য সংগ্রহে বিন্দুমাত্র কালবিলম্ব করে না, ফলে অপরাধ ঘটাতে তাদের বেশী কষ্ট করতে হয়না। এ তথ্যগুলো পাচার হওয়ার আরেকটি কারণ হিসেবে ডেইলি মেইল সূত্র উল্লেখ করে, ফেসবুকে বন্ধুদের সঙ্গে তথ্য বিনিময়ে কোনো নিরাপত্তাবলয় আছে কি-না তাও অনেকে সঠিকভাবে অবগত নন। এ কারণেই অপরিচিত অপরাধীদের কাছে এ তথ্য সহজেই পৌছে যায়।(সূত্র: অনলাইন)
