১৮ ডিসেম্বর, ২০১০

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত কথা উইকিলিকসে ফাঁস


আলোচিত ওয়েবসাইট উইকিলিকস প্রকাশিত এক তার বার্তায় ২০০৬ সালে ক্যালিফর্নিয়ার গভর্নরপ্রার্থী ও হলিউড অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগারের স্ত্রী মারিয়া স্রিভারকে সোনিয়া গান্ধী বলেন 'রাজিব গান্ধী মারা যাবার পর দ্বিতীয় বিয়ের চাপ ছিলো তার উপর' এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
গোপন ওই তার বার্তা থেকে আরো জানা যায়, সোনিয়া বলেন, রাজিব গান্ধির কাছে তার বাবা-মা তাকে বিয়েই দিতে চাননি। রাজিব মারা যাবার পর তার উপর অন্য কাউকে বিয়ে করতেও চাপ দিয়েছিলেন তারা। এছাড়া তার ব্যক্তিত্ব বিকাশে ভারতীয় পরিচয়ের চেয়ে ইতালিয়ান পরিচয়ই তাকে বেশি সাহায্য করেছে। সোনিয়া আরো বলেন, রাজিব আমাকে রাজনীতি বিষয়ে নিরুৎসাহিত করতো। তবে তার মারা যাবার পর আমি ভারত ও কংগ্রেসে আমার অধিকার সম্পর্কে নিশ্চিত হবার পরই রাজনীতিতে আসি। উইকিলিকস ফাঁস করে দেয়া ওই তার বার্তায় আরো দেখা যায় মার্কিন কর্মকর্তারা মনে করেন ২০০৪ সালে সোনিয়া প্রধানমন্ত্রিত্ব না নিয়ে জনগণের মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি করতে চান। এবং তাতে তিনি সফলও হন।  উইকিলিকস প্রকাশিত তথ্যে বলা হয়, ২০০৬ সালের ৪ আগস্ট স্রিভার সোনিয়ার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে এলে এসব কথাবার্তা হয় এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা গোপনে এসব কথাবার্তা রেকর্ড করে। (সূত্র্র্র্র: অনলাইন)