১৯ ডিসেম্বর, ২০১০

১০৩ বছর বয়সে ফেসবুকে অ্যাকাউন্ট

লিলিয়ান লোয়ির বয়স ১০৩ বছর। বাস করেন লন্ডনে।নিয়মিত চেক করেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেসবুক শতবর্ষী এই ব্রিটিশ ভদ্রমহিলার ভীষণ প্রিয়। ফেসবুকের মাধ্যমেই এখন তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি আরো বলেন ‘আমি এটি খুবই পছন্দ করি। ভীষণ মজার। বিভিন্ন বিষয় খুঁজে পাওয়ার এক চমৎকার মাধ্যম। আমি বুড়ো অভিভাবকদের বলব, তারা যেন এই মাধ্যমটি ব্যবহার করে নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।’ ১৯১২ সালের টাইটানিক ট্রাজেডির কথা তিনি স্পষ্ট মনে করতে পারেন। ফেসবুকে লোয়ির বন্ধুর সংখ্যা ৩৪ জন। লোয়ির নাতি স্টিভ বলেন, ‘তরুণদের বিষয়ে লোয়ির ভীষণ আগ্রহ। তাদের কাজকর্ম নিয়ে তিনি বেশ উৎসাহ দেখান। তরুণদের অ্যাডভেঞ্চারগুলো তিনি খুব উপভোগ করেন।’ (সূত্র: অনলাইন)