গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদিকা ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভানেত্রী মোশরেফা মিশুকে আবারও ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের অভিযোগে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রোববার মিশুকে ২ দফায় ৩ দিন রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে খিলক্ষেত থানায় দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেএম ফিরোজ আহমেদের ১০ দিনের রিমান্ডের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মুন্সী আবদুল মজিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। (সূত্র: অনলাইন)