লন্ডনের উচ্চ আদালত বিশ্ববিখ্যাত হ্যাকিং প্রতিষ্ঠান উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন বহাল রেখেছে। আদালত ঘোষণা করেন যে, অ্যাসাঞ্জকে মুক্তি দেয়া হচ্ছে, কারণ তিনি পালিয়ে কোথাও যাবেন না। প্রসঙ্গত, ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় বিচারের মুখোমুখি করতে সুইডেনের কাছে হস্তান্তরের বিষয়ে জোর আইনি লড়াই চলছে অ্যাসাঞ্জ ও সুইডেনের পক্ষের আইনজীবীদের মধ্যে। (সূত্র: অনলাইন)