১৭ ডিসেম্বর, ২০১০

মিশু আবার ১ দিনের রিমান্ডে

 গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আবারো একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আবেদনের শুনানি শেষে হাকিম আব্দুল মজিদের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের সময় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের গাড়িতে বসে মিশুকে কথা বলতে দেখা গেছে।ওই সময় তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানার জন্যই আবারও মিশুকে রিমান্ডে নেয়া দরকার।
এর আগেও একই মামলায় তাকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়। রাজধানীর কুড়িলে গাড়ি ভাঙচুরের মামলায় গত সোমবার রাতে শ্রমিক নেতা মোশরেফা মিশুকে বেইলী রোডের তার বাসা থেকে গ্রেফতার করা হয়।(সূত্র: অনলাইন)