২৫ এপ্রিল, ২০১১

মিশরীয় সিমান্তে মানবেতর জীবনযাপন করছে একহাজার বাংলাদেশি

লিবীয় সীমান্ত সংলগ্ন মিশরের আল সালৌমে মানবেতর জীবনযাপন করছে লিবিয়া ফেরত প্রায় এক হাজার বাংলাদেশি। তাঁবুর অভাবে খোলা আকাশের নিচে মরুঝড়ের মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে তারা। নানা সমস্যায় জর্জরিত হয়ে দেশের ফেরার জন্য অপেক্ষা করছে তারা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। (সূত্র: অনলাইন)