২৬ এপ্রিল, ২০১১

আজ আন্তর্জাতিক কম্পিউটার ভাইরাস দিবস

আন্তির্জাতিক অনেক দিবসের সাথে পাল্লা দিয়ে পালন করা হচ্ছে ভাইরাস দিবস। আজ ২৬ এপ্রিল আন্তর্জাতিক ভাইরাস দিবস। এ দিবসে আপনার একটু অসাবধানতায় নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় কম্পিউটারটি। তবে একটু সতর্ক হলেই এ বিপদ এড়াতে পারবেন। ভুলেও ইনভাইটেশন নামের কোনো ই-মেইল বার্তা ওপেন করবেন না। যেখান থেকেই আপনার ইমেইল আসুক না কেন ইনভাইটশেন মেইলটি ওপেন করবেন না কারণ, এটা ভাইরাস হয়ে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ধ্বংস করে দেবে। মাইক্রোসফট একে সবচে' ধ্বংসাত্মক ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছে। এই ভাইরাসের সবচে' ভয়ঙ্কর দিক হলো- এ ভাইরাস একবার আক্রমণ করলে কম্পিউটার মেরামতের কোনো উপায় থাকে না। (সূত্র: অনলাইন)