১৬ এপ্রিল, ২০১১

বাউলদের উপর অত্যাচারকারী মূল হোতা গ্রেফতার

২৮ বাউলের চুল ও গোঁফ কাটার ঘটনার মূল হোতা মৌ-লোভী রিয়াজুল ইসলাম মৃধা ওরফে মুফতী রিয়াজকে (৪০) শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। গত ৪ ও ৫ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরের চররামনগর গ্রামে বাউল মোহম্মদ ফকিরের বাড়িতে সাধু সংঘের ২ দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান ছিল। সমাপনী দিনে মুফতী রিয়াজের নেতৃত্বে কিছু প্রভাবশালী ব্যক্তি ২৮ বাউলকে পার্শ্ববর্তী মসজিদে নিয়ে তওবা পড়ায়। পরে জোরপূর্বক তাদের মাথার চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনা জানার পর থেকে সারাদেশে উত্তাপ ছড়িয়ে পড়ে। ঘটনার মূল হোতা মুফতী রিয়াজসহ ১৩ জনকে আসামি করে গত ৯ এপ্রিল এ পাংশা থানায় একটি মামলা করা হয়। (সূত্র: অনলাইন)