১৭ এপ্রিল, ২০১১

স্পেকট্রাম ট্রাজেডির নিহতদের পরিবারকে আর্থিক অনুদান

সাভারে ২০০৫ সালের ১১ জুলাই স্পেকট্রাম সোয়েটার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভবন ধসে ৬৪ শ্রমিক নিহত হয়।  নিহত ৬৪ শ্রমিকের পরিবারকে দুই কোটি ৬৮ লাখ টাকা অনুদান দিয়েছে স্পেনের প্রতিষ্ঠান ইনডিটেক্স। শনিবার বিজিএমই’র সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্পেকট্রাম ভলানটারি রিলিফ  ফান্ড’- এর আওতায় এ অনুদান দেওয়া হয়। এর আগে এ তহবিলের আওতায় ২০০৮ সাল থেকে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ কোটির টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। (সূত্র: অনলাইন)