২৩ এপ্রিল, ২০১১

সিরিয়ায় সরকার বিরোধী গণবিক্ষোভ গুলিতে ৮৮ জন নিহত

সিরিয়ায় সরকার বিরোধী গণবিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৮৮ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণের নগরী, ইজরা নামক এলাকা, কেন্দ্রীয় নগরী হোমস ও দামেস্কর উপ-শহর দুমায়ই এলাগুলোতে এ মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি ও আলজাজিরা এ খবর জানিয়েছে। শুক্রবার দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার লোক অংশ নেয়। জুমার নামাজের পর পরই বিক্ষোভকারীরা রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর আক্রমণের শিকার হন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে বিক্ষোভের খবর সংগ্রহ করতে সিরিয়ায় প্রবেশ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। যার ফলে সংবাদ সংগ্রহ অনেকটাই সীমিত হয়ে পড়েছে। সিরিয়ায় বেশ কিছু দিন ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর পদত্যাগ দাবি করে বিক্ষোভ হচ্ছে।   সিরিয়ায় শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। (সূত্র: অনলাইন)