২৬ এপ্রিল, ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাগুলি আহত ৭০

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষ বাধে। টানা দেড় ঘণ্টা সংঘর্ষ চলাকালে ৩০-৩৫  রাউন্ড গুলি ছোড়া হয় এবং ১৫-২০ টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ হল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। এ সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৭০ জন। গুলিবিদ্ধ দু’জন হলেন- মহসিন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহী ও প্রথম বর্ষের ছাত্র হাসান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাবির চিকিৎসা কেন্দ্র ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। (সূত্র: অনলাইন)