২৭ এপ্রিল, ২০১১

এ.কে. ফজলুল হকের ৪৯ তম মৃত্যুবার্ষিকী আজ

বর্নাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম পুরোধা শেরে বাংলা একে ফজলুল হক। রাজনৈতিক জীবনে তিনি ১৯১৮-১৯ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। ১৯৩৫ সালে কলকাতার প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ১৯৩৭-১৯৪৩ সাল পর্যন্ত ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ১৯৫৫-৫৬ সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৫৬-৫৮ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে একে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদে সদস্য নির্বাচিত হন। ১৯১৪ সালে নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন। ১৯১৮ সালে তিনি ভারতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে সভাপতি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ আর ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন একে ফজলুল হক। যা বর্তমানে পাকিস্তান প্রস্তাব হিসেবে বলা হয়ে থাকে। (সূত্র: অনলাইন)