২৭ এপ্রিল, ২০১১

আধ্যাত্মিক গুরু সত্য সাঁই এর অন্ত্যোষ্টিক্রিয়া আজ

আধ্যাত্মিক গুরু সত্য সাঁইকে চির বিদায় জানাতে প্রায় পাঁচ লাখ ভক্ত তার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। সাঁই বাবার চাওয়া মতে তিনি হিন্দু ধর্মালম্বী হলেও তাকে সমাধিস্ত করা হবে। গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি আশ্রমে ছুটে যান। এছাড়াও দেশের সব শ্রেনীর মানুষ মিলিত হন আশ্রমে। সারা বিশ্বেই সাই বাবার লাখ লাখ ভক্ত রয়েছে। সাঁই বাবাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার আশ্রমেই দাফন করা হবে। এখানেই সাঁই বাবার জন্ম এবং এই আশ্রম থেকেই তিনি তার ভক্তদের আশীর্বাদ করে গেছেন। (সূত্র: অনলাইন)