আজ থেকে ১৯ বছর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। গভীর রাতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, বাশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, সীতাকুণ্ড পতেঙ্গাসহ উপকূলীয় এলাকা। ২২০ কি. মি. গতিবেগের এ ঝড়ের আঘাতে ১ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলো। গৃহহারা হয়েছিল অসংখ্য মানুষ। সমুদ্রে পানির উচ্চতা ছিল প্রায় ২৬ ফুট। এতে প্রায় দু'লাখ গবাদিপশুও মারা যায়। গাছপালা উপড়ে গিয়ে ও বেড়িবাঁধ ভেঙে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে সেদিন প্রত্যক্ষ করেছিল প্রকৃতির করুণ এই আঘাত। প্রাকৃতিক দূর্যোগের এতবড় অভিজ্ঞতার মুখোমুখি এদেশের মানুষ এর আগে আর কখনো হয়েছিল না। (সূত্র: অনলাইন)
