২৮ এপ্রিল, ২০১১

কেট-উইলিয়াম এর বিয়ে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের রাজকীয় বিয়ের অনুষ্ঠানটি এখন বিশ্বব্যাপী বহুল আলোচিত বিষয়। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এই বিয়ে। জমকালো এই বিয়ের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে টেলিভিশন ও ইন্টারনেটে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করবে। (সূত্র: অনলাইন)