২৮ এপ্রিল, ২০১১

পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি সাক্ষর

মুন্সীগঞ্জের মাওয়ায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে ১২০ কোটি ডলারের  ঋণচুক্তি সাক্ষর হয়েছে বৃহস্পতিবার দুপুরে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই চুক্তি সম্পাদিত হলো। ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মাসেতু নির্মাণ বাস্তবায়নের পথে আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে এরই মধ্য দিয়ে। বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এলেন এ গোল্ডস্টেইন ও বাংলাদেশ সরকারের পক্ষে সেতু বিভাগের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া ঋণ চুক্তিতে সাক্ষর করলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. এনগোজি ওকোনজো ইয়েলা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ অতিথিদের স্বাগত জানান। (সূত্র: অনলাইন)