কেট ও প্রিন্স ইউলিয়ামের বিয়ের আর মাত্র একদিন বাকি। আর সে জন্যই চারিদিকে সাজ সাজ রব। সেই সাথে বৃদ্ধি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। আর এ নিয়ে ভীষণ ব্যস্ত লন্ডন পুলিশ। ব্যাস্ত সেনাবাহিনীও বিয়ের বর্ণাঢ্য বহরের সামনে-পিছনে সেনাবাহিনী থাকবে। সুরের মূর্ছনা তুলে সেনা বহর বিয়ের আনুষ্ঠানিকতাকে আরো আকর্ষণীয় করে তুলবে এটাও ব্রিটিশদের আরেক আভিজাত্য। আর সেজন্যই সেনাবাহিনী আজ ভোরে ওয়েস্ট মিনিস্টার এ্যাবে থেকে বাকিংহাম প্রাসাদ পর্যন্ত পথে কুচকাওয়াজ মহড়া দিল। সেনাবাহিনী, নৌবহিনী ও রাজকীয় বিমান বাহিনীর হাজার হাজার সদস্য এ মহড়ায় অংশ নেয়। দীর্ঘ ২৭ বছর পর রাজ পরিবারের এই বিয়েতে আমন্ত্রণ পাওয়ার জন্য বিশ্ব নেতারাও পিছিয়ে নেই। আমন্ত্রণপত্র দীর্ঘ হচ্ছে। (সূত্র: অনলাইন)
