মিঃ বিন। নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বিশ্বের সাড়া জাগানো কৌতুক অভিনেতা ৫৬ বছর বয়স্ক ইংল্যান্ডের রোয়ান অ্যাটকিসন (মিঃ বিন) ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছেন। ফিনল্যান্ডের একটি পত্রিকা ইভিনিং পোস্টের দাবী প্রিন্স উইলিয়ামের পিতা প্রিন্স চার্লসের ঘনিষ্টদের মধ্যে মিঃ বিন হলেন একজন। ২০০৫ সালে প্রিন্স চার্লস ও ক্যামিলা পারকারের রাজকীয় বিয়েতেও মিঃ বিন আমন্ত্রিত হয়েছিলেন। আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের ঐতিহাসিক গির্জায় এই রাজকীয় বিয়ে সম্পন্ন হবে। (সূত্র: অনলাইন)
