১৭ এপ্রিল, ২০১১

ভ্যাটিকান গ্যালিলিওকে সম্মান জানালো

বিজ্ঞানী গ্যালিলিও প্রথম দাবি করেছিলেন সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবীই সূর্যের চারদিকে ঘুরছে৷ কিন্তু এ কথাটি বাইবেলের বিরুদ্ধে যায় বলে সেই সময়ের খ্রিষ্টীয় ধার্মিকরা তা মেনে নেয়নি। কিন্তু গ্যালিলিও তার বিশ্বাস নড়েন নি। ফলে তাকে জুলুম-নির্যাতনও সহ্য করতে হয়েছে। সেই ঘটনার দীর্ঘ চারশ বছর পর সেই গ্যালিলিওকে সম্মান জানালো ভ্যাটিকান ৷ গত বৃহস্পতিবার গ্যালিলিওকে সম্মান জানাতে  ইতালির রাজধানী রোমে আমেরিকান অ্যাকাডেমিতে আয়োজন করা হয়  গ্যালিলিও'র উপর বিশেষ প্রদর্শনীর ৷ ঠিক সেই জায়গাটিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে ১৬১১ সালের ১৪ এপ্রিল এই বিজ্ঞানী তার নিজের আবিষ্কৃত বিশেষ টেলিস্কোপটি সবার সামনে উন্মুক্ত করেছিলেন৷ আর এর মাধ্যমে তিনি ভেঙে দেন খ্রিষ্টীয় ধর্মবাদীদের বহুদিনের ব্যাখ্যা ৷ প্রমাণ করেন যে, মহাকাশে যেসকল গ্রহ নক্ষত্র রয়েছে তারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে না, বরং তাদের নিজস্ব কক্ষপথ রয়েছে ৷ সেই সময়ে গ্যালিলিওর এই নতুন তথ্য ধর্মদ্রোহী হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় ৷ কিন্তু একসময় গ্যালিলিওর সূত্রকে মেনে নিতে বাধ্য হন তারা ৷ ১৫৬৪ সালে ইতালিতে জন্ম নেন এই মহাবিজ্ঞানী। ১৬৪২ সালে মারা যান তিনি৷ (সূত্র: অনলাইন)