১৭ এপ্রিল, ২০১১

কিউবায় রাষ্ট্রক্ষমতার সংস্কার

কিউবায় এখন থেকে দুই দফায় পাঁচ বছর করে সবোর্চ্চ দশ বছরের রাষ্ট্রক্ষমতায় থাকার সময়সীমা নির্ধারণ করে দিলেন ফিদেল কাস্ত্রোর ভাই বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। দেশটির কমুউনিস্ট পার্টির প্রথমবারের মতো আয়োজিত কংগ্রেসের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, দলের নেতার আত্ম সমালোচনা করার ক্ষমতা থাকতে হবে। উনয়াশি বছর বয়সি প্রেসিডেন্ট এ কথা বলেন। তিনি আরও বলেন তার নিজের ওপরই প্রথমে এই নতুন আইন বাস্তবায়ন করা হবে। ২০০৮ সালে ফিদেল কাস্ত্রো অসুস্থ হওয়ার পর কিউবার প্রেসিডেন্টর দায়িত্ব দেওয়া হয় রাউল কাস্তোকে। প্রায় ৫২ বছর ধরে কিউবাকে শাসন করছেন কাস্ত্রো পরিবার৷ সেই সাথে রাউল কাস্ত্রো কিউবার জনগণকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। (সূত্র: অনলাইন)