রোববার থেকে চীনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। চীনে প্রায় ৩০ কোটি মানুষ ধূমপান করেন। আর ধূমপানজনিত রোগে প্রতি বছর দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। ধুমপান জনিত কারনে মৃত্যুর সংখ্যা কমাতে প্রকাশ্যে ধূমপানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। মজার ব্যাপার হলো, এ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোন শাস্তির বিধান রাখা হয়নি। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড ইত্যাদি। (সূত্র: অনলাইন)
