আল কায়দা নেতা ওসামা বিন লাদেন মারা গেছেন। মার্কিন কর্তৃপক্ষ সোমবার লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করে। লাদেনের মৃত্যুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে ভাষণ দেন। সে ভাষণে তিনি লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত বলেন, লাদেন পাকিস্তানে মারা গেছে। রোববার তাকে হত্যার উদ্দেশ্যে মার্কিন বাহিনী পাকিস্তানে অভিযান চালায়। ওই অভিযানে লাদেনের মৃত্যু হয়েছে। ওবামা বলেন, লাদেনে মৃত্যুর মধ্য দিয়ে ১১ সেপ্টেম্বরর হামলার বিচার পূর্ণ হলো মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন লাদেনের মৃত্যু হলেও আল কায়দা যুক্তারাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে। হোয়াইট হাউজে আকস্মিক ভাষণে ওবামা বলেন, লাদেন গোটা বিশ্বে হত্যাযজ্ঞ চালিয়েছে। সে হাজার হাজর নিরাপরাধ নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। (সূত্র: অনলাইন)
