১০ অক্টোবর, ২০১১

গজল সম্রাট জগজিৎ সিং আর নেই

গজল সম্রাট জগজিৎ সিং সোমবার মারা গেছেন। উপমহাদেশের জনপ্রিয়্ এই গজল শিল্পী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা চলছিল। সংবাদ মাধ্যমগুলো জানায় মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনেই তার মৃত্যু হয়েছে। (সূত্র: অনলাইন)