অ্যাপটির
মূল ভাবনা এবং নির্মাণ কাজে অভিনেত্রী ও কমেডিয়ান চেলসি হ্যান্ডলার-এর অবদানের
কারণেই অ্যাপটি ‘চেলসি হ্যান্ডলার: গটা গো’ নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে টেক
টাইমস।
অ্যাপটি
দিয়ে ব্যবহারকারীরা আগে থেকেই ভুয়া টেক্সট মেসেজ আর ফোন কল ঠিক করে রাখতে পারবেন। কোনো
অপ্রীতিকর ডেট বা অপ্রয়োজনীয় আলোচনা থেকে ব্যবহারকারকারীকে উদ্ধার করবে আগে থেকে
ঠিক করে রাখা ওই মেসেজ বা ফোন কল। আর এক্ষেত্রে ‘হাস্যকর’ কোনো অজুহাতও দেখাবে না
অ্যাপটি। অ্যাপার্টমেন্টে আগুণ লেগে গেছে বা ইনশিওরেন্স এজেন্টের জরুরী তলবের মতো
অজুহাতই দেখাবে অ্যাপটি।
“জলদি
আসো, তোমার বাসায় আগুন লেগেছে” বা “সাহায্য করো, দাদিকে আবার পুলিশ আটক করেছে”,
এমন বিভিন্ন ধরনের ‘ভুয়া জরুরী’ মেসেজ পাওয়া যাবে ওই অ্যাপের মাধ্যমে। জরুরী
অবস্থাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে অ্যাপ থেকে পাওয়া মেসেজ নিয়ে ব্যবহারকারীদের
প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও আছে আলাদা নির্দেশনা।
অ্যাপটি
বানাতে ২০১৫ সাল থেকে নির্মাতা প্রতিষ্ঠান ইয়েতি-এর সঙ্গে কাজ করেছেন হ্যান্ডলার।
প্রতিষ্ঠাতার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরেই অ্যাপটির নির্মাণ কাজে তার অংশগ্রহন।
অ্যাপটির
বিনিয়োগেও অংশ নিয়েছেন ওই অভিনেত্রী। স্যান ফ্রান্সিসকোভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম
‘ফাউন্ডেশন ক্যাপিটাল’-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে নেটফ্লিক্স, লেন্ডিং
ক্লাব আর সানরান-এ বিনিয়োগ করেছে ওই ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান।
আইওএস
অ্যাপ স্টোর থেকে ওই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যেতে পারে।