সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোমার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন । ১৯৩১ সালে স্টকহোমে জন্ম নেন এই কবি।
ঘটনাবহুল জীবন এই কবির।বিশ শতকের সবচেয়ে সেরা সুইডিশ কবি ইউনিভার্সিটি অব স্টকহোম থেকে সাইকোলজি এবং পোয়েট্রি বিষয়ে
পড়ালেখা করেন। সুইডেনের কবিদের তালিকায় তার নামটি সব সময় প্রথমে রাখা হয়।
তার কবিতার বইয়ের হাজার হাজার কপি বিক্রি হয়েছে তার নিজ দেশে। বাংলাসহ ৬০টিরও বেশি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। তার প্রশংসিত বইগুলো হচ্ছে মধ্যে
রয়েছে দ্য গ্রেট এনিগমা, দ্য হাফ ফিনিশড হ্যাভেন, ফর দ্য
লিভিং অ্যান্ড দ্য ডেড, বাল্টিকস , পাথস, উইন্ডোজ
অ্যান্ড স্টোনস। এছাড়াও তার দ্য হাফ ফিনিশড স্কাই এবং সেভেন্টিন
পোয়েমস এর অনুবাদের জন্য তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান।(সূত্র: অনলাইন)
