৭ অক্টোবর, ২০১১

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি [কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ] ও গ্লোব সফট ড্রিংকস লিমিটেড যৌথ আয়োজনে আজ সন্ধ্যায় সম্মাননা জানাবে দেশের বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের। 'ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১০' শিরোনামের এ অনুষ্ঠান শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যা ৬টায়। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন কোহিনূর আক্তার সুচন্দা। অনুষ্ঠানে থাকছে দেশসেরা টিভি-সংগীত ও চলচ্চিত্র তারকাদের পারফরম্যান্স। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান তালুকদার গ্রুপ, অ্যাডভান্স হোমস লিমিটেড, পূর্বাচল ম্যাঙ্ গ্রিন সিটি, জি-সিরিজ ও সবুজছায়া আবাসন। এটি সিজেএফবির ১২তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ায় বছরের সেরা গায়ক-গায়িকা, টিভি ও চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের মাঝে সিজেএফবি জুরিবোর্ড কর্তৃক মনোনীত ব্যক্তিত্বই শুধু এ পুরস্কারে ভূষিত হবেন। (সূত্র: অনলাইন)