শান্তিতে নোবেল পুরস্কার পেলেন তিন নারী। শুক্রবার নোবেল কমিটি এ
ঘোষণা দিয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে এলেন জনসন সিরলিফ ও লিমাহ জিবোই লাইবেরীয়ান এবং একজন
ইয়েমেনীয় তাওয়াক্কুল কারমান। শান্তি প্রতিষ্ঠায় কাজ করে
যাওয়া এবং সেই সাথে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য তাদেরকে এই
পুরস্কার দিয়েছেন নোবেল কমিটি। এই তিনজনের মধ্যে আবার একজন আফ্রিকার প্রেসিডেন্ট। আফ্রিকার ইতিহাসে
গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ । লাইবেরিয়ায়
শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন সিররিফ। অন্যদিকে লিমাহ
জিবোই নারীর ক্ষমতায়নে ধর্ম, বর্ণ
নির্বিশেষে লাইবেরিয়ার নারীদের নির্বাচনে অংশ গ্রহণ করানোর জন্য
দীর্ঘদিন ধরে কাজ করেছেন। অপরদিকে ইয়েমেনের নারীর
অধিকার প্রতিষ্ঠায় কথিত ‘আরব বসন্ত’র আগ পর্যন্ত কাজ করে গেছেন তাওয়াক্কুল
কারমান এবং তিনি ইয়েমেনের গণতান্ত্রিক লড়াইয়ের পথিকৃৎ । কারমান হলেন সেই নারী যিনি
ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষ
জড়ো করেছিলেন। (সূত্র: অনল্ইন)
